© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তিতে নোবেল পাবেন ট্রাম্প , এমনটাই আশা করেছিলেন শেহবাজ শরিফ

শেয়ার করুন:
শান্তিতে নোবেল পাবেন ট্রাম্প , এমনটাই আশা করেছিলেন শেহবাজ শরিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ০৯ অক্টোবর, ২০২৬
দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (৯ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে সমাজমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লে। বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের জন্য দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ এই নারী বিচারকের নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

তবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রাপকদের আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা দীর্ঘদিন ধরেই প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 গত ৭ অক্টোবর তিনি বলেন, এই পুরস্কার তার প্রাপ্য বলে তিনি মনে করেন। তবে নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক সংঘাত মেটাতে নিজের ভূমিকার কথা তুলে ধরে একাধিকবার নোবেল পাওয়ার দাবি জানিয়েছেন ট্রাম্প।

এক্সে ওই পোস্টে শেহবাজ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সময়মতো হস্তক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে সাহায্য হয়েছিল, যা এখনও বহাল রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই ভূমিকার স্বীকৃতি হিসেবে পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। পাকিস্তান আশা প্রকাশ করেছে, এ অঞ্চলে শান্তি বজায় রাখা এবং সংঘাত এড়াতে ট্রাম্পের প্রচেষ্টা এবার যথাযথ স্বীকৃতি পাবে।’

এ বছর এই পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন।

এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে। তবে মনোনয়নের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয় না। নিয়ম অনুযায়ী মনোনয়ন-সংক্রান্ত নথি ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। 



এমআই/টিএ


মন্তব্য করুন