আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব
ছবি: সংগৃহীত
০২:২৪ এএম | ১০ অক্টোবর, ২০২৬
প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এই পদক্ষেপকে আন্তর্জাতিক ফৌজদারি ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার ওপর মারাত্মক আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এই নিষেধাজ্ঞা আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে- যার মধ্যে নিরাপত্তা পরিষদ ও রোম সংবিধির স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর পাঠানো বিষয়াবলি পরিচালনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে।
আইসিসির স্বাগতিক দেশ নেদারল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো আদালতটির কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার আগের ছয় মাসের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাচ প্রধানমন্ত্রী।
একেএস/টিএ