সিজেপির বিক্ষোভকোথায় নেয়া হয়েছে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ নেতাকে?
ছবি: সংগৃহীত
০৩:৫৩ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আটক তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে অভিজিৎ দীপকেকে গুরুগ্রামে নেয়া হয়েছে বলে যে তথ্য ছড়িয়েছে, তা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে গুরুগ্রাম পুলিশ।
আটক নেতাদের অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে এই নেতাদের আটক করা হয়।
এমআর/টিএ