তরুণদের আন্দোলন নিয়ে রাহুল গান্ধী‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ১০ অক্টোবর, ২০২৬
তরুণ আন্দোলনকারীদের ওপর ধরপাকড় চালানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মোদি ১০, ২০ বা ৫০ হাজার যত পুলিশই আনুক, তরুণরা তাদের আন্দোলন থেকে পেছাবে না।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার জন্য দিল্লিতে যান ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। এ সময় তাকে বিমানবন্দর থেকে আরও দুই সহযোগীসহ আটক করা হয়।
এছাড়া যারাই যন্তরমন্তরের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের সবাইকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৫ হাজার বিক্ষোভকারীকে আটকের তথ্য দেওয়া হয়েছে।
তবে এ ধরপাকড় চালালেও ভারতের বিরোধী দল ও তরুণরা আন্দোলন থামাবে না বলে উল্লেখ করেছেন রাহুল গান্ধী।
তিনি এক্সে এক ভিডিওতে এ নিয়ে লিখেছেন, “আমি নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছি। আমি তাদের খুব ভালো করে চিনি, যেমনটা আপনারা আপনাদের প্রতিদ্বন্দ্বিদের সামনে পেছনের সব জানেন, আমি আমার হাতের পেছনের অংশের মতো তাদের জানি। এই মানুষগুলোর প্রধান চরিত্র হলো কাপুরুষতা।”
“নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন বাঘত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল, এই গল্পের ভিলেনরা, ধীরে ধীরে বুঝতে পারছে তাদের পরিধি কমে আসছে। আমরা এই পরিধি কমাচ্ছি।”
“মিস্টার মোদি যা খুশি তাই করুন, পুলিশ ডাকুন ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, আপনার যত খুশি ডাকুন। সব নেতাকে গ্রেপ্তার করুন, সব তরুণকে গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।”
“আমরা আপনাকে ঘিরে ধরছি এবং আমরা পেছাব না, আমার কথা টুকে রাখুন, আমাদের যে তথ্যের প্রয়োজন তা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি।”
“আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব, আমরা ভারতীয়দের বাক স্বাধীনতাকে রক্ষা করব এবং আমরা নিশ্চিত করব গত ১৫-১৬ বছরে ভারতের প্রতি যা হয়েছে, তা আর হবে না।”
“ভারতের তরুণরা, আমি তোমাদের নিয়ে গর্বিত, আন্দোলন চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা নিশ্চিত করব যে সরকার ও তার লোকেরা আমাদের সংবিধানের ওপর হামলা করেছে, তারা পরাজিত হবে।”
এমআই/টিএ