© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রাবাসে ধর্ষণ: আরও তিনজন ৫ দিন করে রিমান্ডে

শেয়ার করুন:
ছাত্রাবাসে ধর্ষণ: আরও তিনজন ৫ দিন করে রিমান্ডে

গ্রেপ্তার শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, মো. আইনুদ্দিন, রাজন মিয়া, ছবি সংগৃহীত

own-reporter-sylhet
০২:২৪ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এমসি (মুরারীচাঁদ) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের ঘটনায় আরও তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া তিনজন হলেন- মামলার এজাহারভুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫) এবং এজাহারের বাইরের দুই আসামি মো. আইনুদ্দিন (২৬) ও রাজন মিয়া (২৭)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিসহ সিলেট রেঞ্জ পুলিশ ও র‌্যাব-৯ এর হাতে গ্রেপ্তার সাতজনের মধ্যে ছয়জনকে পাঁচদিন করে রিমান্ডে পেল পুলিশ। এর আগে সোমবার তিন আসামিকে রিমান্ডে নেয়া হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে নববধূ তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগের ৬ নেতাকর্মী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সিলেটের শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

আরও পড়ুন 

তরুণীকে গণধর্ষণ : এবার ছাত্রলীগ কর্মী মাহফুজ গ্রেপ্তার

ছাত্রাবাসে গণধর্ষণ : পাঁচদিনের রিমান্ডে রবিউল

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন