© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রাবাসে গণধর্ষণ : পাঁচদিনের রিমান্ডে রবিউল

শেয়ার করুন:
ছাত্রাবাসে গণধর্ষণ : পাঁচদিনের রিমান্ডে রবিউল
own-reporter-sylhet
০৭:২৫ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি কলেজ শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রবিউল হাসানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি কলেজ শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রবিউল হাসানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের সাইফুর ও অর্জুন রিমান্ডে

এর আগে দুপুর ১২টায় একই আদালত এই মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করেরও পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তিনজনকে রিমান্ডে পেল পুলিশ।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য ভূষণ চৌধুরী জানান, গণধর্ষণ মামলার আসামি রবিউলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন এমসি কলেজে তরুণী গণধর্ষণ : ছাত্রলীগের আরও চার কর্মী গ্রেপ্তার

টাইমস/এইচইউ

মন্তব্য করুন