© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২১ আগস্ট গ্রেনেড হামলা: সাবেক দুই পুলিশ কর্মকর্তা কারাগারে

শেয়ার করুন:
২১ আগস্ট গ্রেনেড হামলা: সাবেক দুই পুলিশ কর্মকর্তা কারাগারে
own-reporter
০৬:০৪ পিএম | ২৮ জানুয়ারি, ২০১৯

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক দুই পুলিশ কর্মকর্তা খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার তারা দুজন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শাহেদ নূর উদ্দিন তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

খান সাঈদ হাসান পুলিশের উপকমিশনার (ডিসি, দক্ষিণ) ছিলেন। আর ওবায়দুর রহমান উপকমিশনার (ডিসি, পূর্ব) ছিলেন।

গত বছরের ১০ অক্টোবর ঘোষিত এই মামলার রায়ে তাদের দুই বছর করে সাজা হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া ১৯ জনকে যাবজ্জীবন ও বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রমুখ।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন মারা যান। আহত হন কয়েকশ নেতাকর্মী। ওই দিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে যান।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন