© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ, শপথ নিবেন আজ

শেয়ার করুন:
কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ, শপথ নিবেন আজ

ফাইল ছবি

international-desk
১০:২৪ এএম | ৩০ সেপ্টেম্বর, ২০২০

কুয়েতের নতুন আমির হিসেবে আজ বুধবার শপথ নিবেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

টাইমস অব আরবের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ’র মৃত্যুর পর দেশটির আমির হিসেবে শপথ নিবেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ কুয়েতের সর্বশেষ আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবেরের ভাই।

২০০৬ সালে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালনের পর থেকেই শেখ সাবাহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

আরও পড়ুন- 

কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যু

 

টাইমস/এসএন

মন্তব্য করুন