© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সব আসামি খালাস

শেয়ার করুন:
বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সব আসামি খালাস

ফাইল ছবি

international-desk
০১:১২ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২০

ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়ে সব আসামিকে খালাস দিয়েছেন লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব।

স্পর্শকাতর এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে অযোদ্ধা ও লখনৌ আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তৎকালীন নেতা লাল কৃষ্ণ আদভানীর নেতৃত্বে দফায় দফায় রথযাত্রা বের হয়। ওই রথযাত্রা থেকে ষোড়শ শতাব্দীর ঐতিহ্যবাহী বাবরি মসজিদে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। পরে ওই ঘটনা ভারতে হিন্দু-মুসলিম দাঙ্গায় রুপ নেয়। দাঙ্গায় সেসময় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।

পরে বাবরি মসজিদ ধ্বংসের অভিযোগে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লাল কৃষ্ণ আদভানী, মুরালি মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মামলা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন