ছাত্রাবাসে ধর্ষণ: আরেক আসামি মাসুম ৫ দিনের রিমান্ডে
সিলেটের এমসি (মুরারীচাঁদ) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মাহফুজুর রহমান মাসুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রানীল ভট্টাচার্য। পরে শুনানি শেষে আদালতের বিচারক আবুল কাশেম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
এর আগে, গত সোমবার মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম এবং মঙ্গলবার শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন আহমদ ও আইনুদ্দিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক সাইফুর রহমান।
প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে নববধূ তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগের ৬ নেতাকর্মী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সিলেটের শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।
আরও পড়ুন
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, চুল দাড়ি কেটে লম্পটের ছদ্মবেশ!
ছাত্রাবাসে ধর্ষণ: আরও তিনজন ৫ দিন করে রিমান্ডে
টাইমস/এইচইউ