© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার পাঁচজনের রায় যেকোনো দিন

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার পাঁচজনের রায় যেকোনো দিন
central-desk
০৬:২৯ পিএম | ২৮ জানুয়ারি, ২০১৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার মাওলানা আবদুল মজিদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন দেয়া হবে।

সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রথমে এই মামলায় ছয়জন আসামি ছিলেন। এর মধ্যে আসামি আব্দুর রহমান মারা যান।

মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল খালেক তালুকদার (৬৭), কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)। আসামিরা সবাই পলাতক।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান জানান, মামলার শুনানি শেষ হয়েছে। এতে তদন্ত কর্মকর্তাসহ ২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। রায় যেকোনো দিন হবে বলে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত বছরের ২২ মে ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ আনা হয়।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন