ছাড়া পেলেন নেহা বোরা, গ্রেপ্তার দেখানো হলো দীপকে
ছবি: সংগৃহীত
০৯:০৬ এএম | ১৭ অক্টোবর, ২০২৬
শান্তি ভঙ্গের আশঙ্কায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার সন্ধ্যায় প্রতিরোধমূলক গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারার আনুষ্ঠানিকতা শেষে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোহরাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় দিপকেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করা হবে।
রাজধানী দিল্লিতে 'লেহরা দো তেরঙ্গা' শীর্ষক বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে দিপকে ও বোহরাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে সিজেপি ও আইসা অভিযোগ তোলে, আটকের পর নেতাদের সঙ্গে আইনজীবী বা সহকর্মীদের দেখা করতে দেওয়া হয়নি।
সিজেপির লিগ্যাল হেড রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দিপকেকে গ্রেপ্তার করা হলেও তাকে কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি এবং আইনজীবীদেরও দেখা করতে দেওয়া হয়নি। আইসাও অভিযোগ করেছিল, তাদের সভাপতিকে মঙ্গোলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্কফোর্সের কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল।
সূত্র: এনডিটিভি
আরআই/টিএ