© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

শেয়ার করুন:
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ এএম | ১৮ অক্টোবর, ২০২৬
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন।

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় উপাচার্য ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া, নাবিলার অকালমৃত্যুতে সৃষ্ট অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তার পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন তারা।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে জবি শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা ও তার পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়।

একেএস/টিএ

মন্তব্য করুন