© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্ধবীর ‌‍‌‌‘গৃহকর্মীকে’ ধর্ষণ: ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা সবুজ ৫ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
বান্ধবীর ‌‍‌‌‘গৃহকর্মীকে’ ধর্ষণ: ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা সবুজ ৫ দিনের রিমান্ডে
own-reporter
০৬:১৭ পিএম | ০১ অক্টোবর, ২০২০

রাজধানীর মিরপুরে বান্ধবীর বাসার তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে ধর্ষণে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বুধবার রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। ওই তরুণী ঝুমুরের বাসার গৃহকর্মী। ঝুমুর ও সবুজ দুজন ফেসবুক বন্ধু। পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, বাদী মামলায় অভিযোগ করেছেন গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ। পরে রাতেই সবুজ আল সাহবা ও বিবি ফাতেমা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, ধর্ষণের অভিযোগ রয়েছে, এজন্য গ্রেপ্তার করা হয়েছে তাকে। এখানে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এছাড়া ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি। এ ধরনের অপরাধের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে সংগঠনে থাকতে পারবে না।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন