ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই এই দেশের সন্তান।’
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছে, সেখানে কারো ধর্মপরিচয় মুখ্য ছিল না।’
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়াও সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভেদ ভুলে পরস্পরকে দেখে রাখা, মানুষ হিসেবে বিবেচনা করা এবং দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।
কেএন/এসএন