ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার রায় আজ
রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। আজ রোববার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় দুই গৃহকর্মী রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।
পরে আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। এক পর্যায়ে আদালতে হত্যার দায় স্বীকার করে গৃহকর্মী স্বপ্না ও রেশমা।
টাইমস/এসএন