© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় জনের ডেথ রেফারেন্স হাইকোর্টে: মামলার নথি নিয়ে ঢাকায় মিন্নির বাবা

শেয়ার করুন:
ছয় জনের ডেথ রেফারেন্স হাইকোর্টে: মামলার নথি নিয়ে ঢাকায় মিন্নির বাবা
own-reporter
১২:৫৫ পিএম | ০৪ অক্টোবর, ২০২০

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ছয় আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ডাদেশ অনুমোদন) হাইকোর্টে পৌছেছে। একই দিনে নিহত রিফাত শরীফের স্ত্রী মৃত্যুদন্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির বাবাও হাইকোর্টে আপিল করার জন্য মামলার নথি নিয়ে এসেছেন।

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, রোববার মামলার রায়ের কপিসহ চার শতাধিক পৃষ্ঠার নথিপত্র হাইকোর্টে নিয়ে আসেন বরগুনা আদালতের জারিকারক জাহাঙ্গীর আলম পিকু।

আরও পড়ুন- মিন্নির পরামর্শ ও পরিকল্পনায় রিফাতকে হত্যা, ঠেকানো ছিল অভিনয়

নিয়ম অনুযায়ী, মৃত্যুদন্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। রায়ের যাবতীয় নথি হাইকোর্টে আসার পর আসামিরা সাত দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন।

আইনত কোনো আসামির মৃত্যুদন্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ‘ডেথ রেফারেন্স’ হিসেবে পরিচিত।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্ত বয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদন্ড দেন আদালত। পাশাপাশি ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। প্রাপ্ত বয়স্ক বাকি চার আসামিকে খালাশ দেয়া হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খাঁন হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন