© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফন সংক্রান্ত ঘটনায় জামায়াতের তদন্ত কমিটি

শেয়ার করুন:
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফন সংক্রান্ত ঘটনায় জামায়াতের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পাশারির দাফন সংক্রান্ত ঘটনা তদন্ত করতে এবং এতে দলের কেউ জড়িত কি না তা খতিয়ে দেখতে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন