© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারে ইংল্যান্ডের বিদায়

শেয়ার করুন:
শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারে ইংল্যান্ডের বিদায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আর এই জয়ের মাধ্যমে ফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো লঙ্কানরা। অন্যদিকে বাদ পড়েছে ইংল্যান্ড।

পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান পাকিস্তানের। ৪ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৬ পয়েন্ট। ৩ ম্যাচে ৬ পয়েন্ট তুলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৩ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচে জিতলেও দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে পারবে না ইংলিশরা।

১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতে আসে ৫০ রান। ১৭ বলে ১৬ রান করেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। পরের উইকেটে নেমে কুশল মেন্ডিস করেন ৬ বলে ৮ রান।

এরপর আর উইকেট হারায়নি লঙ্কানরা। পবন রত্নায়েককে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার কামিন্দু মেন্ডিস। ফিফটি পূরণের পর ৬২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। আর পবন অপরাজিত থাকেন ২৩ রানে।



এর আগে লাহোরে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। দিলশান মধুশঙ্কার বোলিং তোপে দাঁড়াতেই পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। এছাড়া হাসান নেওয়াজ ১৭, আরাফত মিনহাস ১০ ও শাহিন শাহ আফ্রিদি ১৫ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন মধুশঙ্কা। শায়ান আচার্যে নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন তিনজন বোলার।

একেএস/টিএ

মন্তব্য করুন