© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অবসেশন’-এ কৃতির অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রশংসায় বরুণও

শেয়ার করুন:
‘অবসেশন’-এ কৃতির অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রশংসায় বরুণও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
হলিউডের সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘অবসেশন’-এর হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমাটির একটি জনপ্রিয় দৃশ্য পুনর্নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছেন তারা।

তবে কৃতির অভিনয়ই বেশি নজর কেড়েছে দর্শকদের। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জিওহটস্টারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে ‘অবসেশন’ সিনেমার ‘নো নো নো নো...’ সংলাপের আলোচিত দৃশ্যটি অভিনয় করে দেখান কৃতি ও বরুণ। ভিডিওটি প্রকাশের পর কৃতির অভিনয়দক্ষতা ও বৈচিত্র্যের প্রশংসা করেন নেটিজেনরা।

এক নেটিজেন লিখেছেন, ‘কৃতি শ্যাননের অভিনয়ের বৈচিত্র্য নিয়ে গবেষণা করা উচিত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ভারতীয় সংস্করণে অবসেশনের রিমেকের জন্য তারা একেবারে উপযুক্ত।’

অন্য এক দর্শকের মতে, বলিউড এখনো কৃতির অভিনয়প্রতিভার পুরোপুরি ব্যবহার করতে পারেনি। এক ভক্ত তার অভিনয়ের প্রশংসা করে কৃতির পরবর্তী সিনেমাগুলো দেখার আগ্রহও প্রকাশ করেছেন।

‘অবসেশন’ সিনেমাটি আগামী ৩০ অক্টোবর জিওহটস্টারের ‘দ্য পিকক হাব’-এ মুক্তি পাওয়ার কথা। বক্স অফিসেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে।

এসএ/টিএ




মন্তব্য করুন