বন্ধুত্বের টানে একসঙ্গে সিলেটে তৌসিফ-সাফারা
ছবি: সংগৃহীত
০৮:৫২ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
বিনোদন জগতের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা থাকে না কারও। তাদের মধ্যে একই সুতোয় বাঁধা তৌসিফ মাহবুব, সাফা কবির, সাঈদ জামান শাওন ও মুমতাহিনা টয়া। এর মধ্যে সম্পর্কে শাওন ও টয়া বিবাহিত দম্পতি। তাদের এবার দেখা মিলল একটা ফ্রেন্ডলি ট্রিপে; অর্থাৎ ছুটির মেজাজে ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে।
এদিকে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ছিল তৌসিফের জন্মদিন। তারকাদের অনেকে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছিলেন। সে জন্মদিন উপলক্ষ্যেই হয়তো বেড়াতে যাওয়া তাদের। জন্মদিনের পরদিন (বুধবার) এক পোস্টে বেড়াতে যাওয়ার খবর জানান তৌসিফ। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও। বিমান থেকে ফ্রেমবন্দি হয়ে অভিনেতা লিখেছেন, বন্ধু, জীবন, ভ্রমণ আর জন্মদিন।

তবে বিদেশে নয়, দেশেই ঘুরে বেড়াচ্ছেন তারা। এই মুহূর্তে তারা অবস্থান করছেন সিলেটের নাজিমগড় লালাখালে। সেখান থেকে আবার কিছু ছবি প্রকাশ করলেন অভিনেত্রী সাফা কবির। নাজিমগড় লালাখালের মনোরম দৃশ্য, ও লেকে বোট নিয়ে তাদের সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করে নিলেন ভক্তদের মাঝে। পোস্টের ক্যাপশনে সাফা লিখেছেন, 'লেক ডেইজ, হ্যাপি ফেসেস'।

সব মলিয়ে ছবিগুলোতে তাদের উচ্ছ্বসিত উপস্থিতি ও হাসিমুখের অভিব্যক্তি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাদের এই সুন্দর সম্পর্কের প্রশংসা করছেন এবং শুভকামনা জানাচ্ছেন।
এসএ/টিএ