© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

শেয়ার করুন:
ভিকির মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে: ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছেলে বিহানের বয়স প্রায় এক বছর। সন্তান আসার পর দুজনের জীবনেই বদল এসেছে। একসঙ্গে সামলাচ্ছেন সবটা। কাজের চাপ যতই থাক, ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে সময় দেন ভিকি কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর সম্পর্কে এমন কথাই জানালেন ক্যাটরিনা কাইফ। মা-বাবা হওয়ার পর তাদের সংসারজীবন কেমন কাটছে, সে কথা খোলাখুলি বললেন তিনি।

২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা দম্পতি। ২০২৫ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়। ছেলেকে ক্যামেরা থেকে দূরেই রাখেন তারা। খুব কম সময়ই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এ তারকা দম্পতি। স্বামীর প্রশংসা করে ক্যাটরিনা কাইফ বলেন, ভিকি খুব ভালো বাবা। 



তিনি বলেন, 'ভিকির মধ্যে যেন এক বিশেষ ক্ষমতা রয়েছে। দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা শুটিং করে ক্লান্ত হয়ে ফিরলেও তিনি বিহান ও তার সঙ্গে কাটানোর সময় সেটাতেই পুরোপুরি মনোনিবেশ করেন। তবে কাজ সামলে, অভিভাবকত্বের সেই নতুন অধ্যায়ের মূল্যও তাদের দিতে হচ্ছে বলে জানান ক্যাটরিনা। 

তিনি বলেন, আমাদের দুজনের নিজেদের মতো খাওয়াদাওয়া করা কিংবা সিনেমা দেখা সম্ভব হচ্ছে না। তবে এ নিয়ে আক্ষেপ নেই। ভিকি তাকে বারবার মনে করিয়ে দেন, সময় এলে সবকিছু আবার নিজের জায়গায় ফিরবে।

মা হওয়ার পর প্রচারের আলো থেকে কিছুটা দূরেই থাকেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি আম্বানি পরিবারের এক অনুষ্ঠানে গিয়ে চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমরা এমন এক দুনিয়ায় থাকি, যেখানে মতামত মুহূর্তে বদলে যায়। সন্তান জন্মের পর নারীর শরীর কোন পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তা বেশিরভাগ মানুষেরই অজানা নয়। তারপরও কেউ যদি কঠোর চোখে সেই শরীরকে বিচার করেন, তবে সেটি তার নিজস্ব পছন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’-এর পর থেকে ক্যাটরিনাকে বড়পর্দায় দেখা যায়নি। নতুন সিনেমার কোনো ঘোষণাও নেই। তবে এ নিয়ে তাড়া নেই অভিনেত্রীর। নিজের ব্যবসা, পরিবার এবং নিজেকে সময় দেওয়াই এখন তার অগ্রাধিকার। কোন ধরনের চরিত্রে ফিরতে চান- এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, খলচরিত্রে অভিনয় করা ইচ্ছা আছে।

এসএ/টিএ

মন্তব্য করুন