ওয়াসার পানির মূল্য বৃদ্ধি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
ওয়াসার পানির মূল্য বৃদ্ধি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এবিএম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে পানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত ওয়াসা আইনের ২৩ ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে ২৫% মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত নেয় ওয়াসা। যা এই বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
ওয়াসা আইনের ২২-২ ধারায় বলা হয়েছে, ওয়াসা কর্তৃপক্ষ প্রতিবছর ৫ শতাংশ হারে ওয়াসার পানির দাম বৃদ্ধি করতে পারবে, কিন্তু একই আইনের ২২ এর তিন ধারায় বলা হয়েছে সরকারের অনুমোদন সাপেক্ষে ৫ পার্সেন্ট বেশি দাম নির্ধারণ করা যাবে। তবে কত শতাংশ দাম বৃদ্ধি করা যাবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
টাইমস/এইচইউ