© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কমলা শাড়িতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি

শেয়ার করুন:
কমলা শাড়িতে ভক্তদের নজর কাড়লেন পরীমণি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
শাড়িতে বরাবরের মতোই নজর কাড়েন চিত্রনায়িকা পরীমণি। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। কমলা রঙের শাড়ি, সাদা নকশার ব্লাউজ আর গলায় ঝলমলে হার- নতুন কয়েকটি ছবিতে এভাবেই ধরা দিলেন চিত্রনায়িকা।  

শুক্রবার বিকেলে ছবিগুলো প্রকাশ করেছেন পরীমণি। পরনে উজ্জ্বল কমলা রঙের শাড়ি। শাড়িজুড়ে রয়েছে সাদা ফুলের নকশা। এর সঙ্গে সাদার ওপর কমলা চুমকির ফুলহাতা ব্লাউজ পরেছেন তিনি। গলায় লাল পাথর বসানো পেন্ডেন্ট, আর কানে ঝুলন্ত দুল; সব মিলিয়ে অভিনেত্রীর সাজে ছিল পরিপাটি ছোঁয়া।


কখনো মিষ্টি হাসিতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো ভিন্ন ভঙ্গিতে; খানিক খোলামেলা আবহে পোজ দিয়ে ছবিগুলো তুলেছেন। ছবিগুলোতে পরীমনির চুলের স্টাইল যোগ করেছে আলাদা মাত্রা। এক হাত কানের কাছে রেখে কখনো মিষ্টি হাসি দিয়েছেন, কখনো চোখ বন্ধ করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আবার দাঁড়িয়ে শাড়ির আঁচল ছাড়িয়ে প্রকাশ করেও জানিয়েছেন তার আবেদন। 

তার এই নতুন লুক প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন পরীমনি। কমেন্টে অনেকেই তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘কী সুন্দর!’ আবার কেউ জানিয়েছেন, এই লুকে দারুণ লাগছে অভিনেত্রীকে।

পরীমনির সাজপোশাকে নানা সময়ই ভিন্নতা দেখা যায়। আধুনিক কিংবা পাশ্চাত্য সাজেও নিজেকে মেলে ধরেছেন বহুবার। তবে শাড়িতেই যে তিনি মোহনীয়; অনন্য- তা প্রমাণ করেছেন বারবার। 

এসএ/টিএ

মন্তব্য করুন