© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইমরান এইচ সরকার

শেয়ার করুন:
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইমরান এইচ সরকার
central-desk
০৬:৪১ পিএম | ১৩ নভেম্বর, ২০১৮

স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার বলেন, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষের হয়ে কাজ করি, আমি তো কোনো দলের কর্মী না। আমি সাধারণ মানুষের জন্যই কাজ করে যেতে চাই।

তিনি বলেন, এলাকাবাসী চাইছেন আমি কুড়িগ্রাম-৪ (রৌমারি-রাজিবপুর-চিলমারি) আসনে নির্বাচন করি। আমি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। খুব দ্রুতই এ বিষয়ে জানানো হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতির যে অচল অবস্থা চলছে, তাতে পরিবর্তন আনার জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন, তরুণরা ভালোবাসেন।

মন্তব্য করুন