© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার রাস্তায় আবু বকরের ধৈর্য পরীক্ষা করতে চান শাহরিয়ার নাজিম জয়

শেয়ার করুন:
ঢাকার রাস্তায় আবু বকরের ধৈর্য পরীক্ষা করতে চান শাহরিয়ার নাজিম জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
পর্দায় আদর্শ স্বামীর প্রতিচ্ছবি হয়ে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রটিকে ঘিরে যখন ভক্তদের উচ্ছ্বাস, ঠিক তখনই তাকে নিয়ে ভিন্ন মন্তব্য করলেন বাংলাদেশের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার প্রশ্ন, আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে কেমন হতো তার ধৈর্যের পরীক্ষা?

একজন আদর্শ স্বামীর মধ্যে অনেক নারী যে গুণগুলো খুঁজে থাকেন, ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকের আবু বকর চরিত্রে যেন সেসবের প্রতিফলন দেখছেন দর্শকরা। আর এ কারণেই চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। নেটিজেনদের অনেকে তাকে আখ্যা দিয়েছেন ‘জাতীয় ক্রাশ’ হিসেবে। চরিত্রটিতে অভিনয় করেছেন পাকিস্তানের অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার সিদ্দিকী।



নাটকটির গল্পের নানা বাঁক, নাটকীয়তা ও চরিত্রগুলোর আচরণ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি অভিনয়শিল্পীদের পোশাক ও সাজসজ্জাও নজর কেড়েছে। সম্প্রতি ‘জারিয়াবের নিকাহ’র সাজকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

এদিকে ছোট পর্দার পরিচিত মুখ ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রায়ই নিজের মন্তব্য কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের কারণে আলোচনায় আসেন। এবার পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ও এর জনপ্রিয় চরিত্র আবু বকরকে নিয়েই নিজের মত প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় লিখেছেন, ‘পাকিস্তানের নাটকের জনপ্রিয় চরিত্র আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে সে কতটা ধৈর্যশীল এবং ভালো তার পরীক্ষা হয়ে যেত। ক্যামেরার সামনে তো ভালোর অভিনয় করাই যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।’



জয়ের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের ধারণা, ঢাকার যানজটের সঙ্গে আবু বকরের ধৈর্যশীলতার বিষয়টি মিলিয়ে মন্তব্য করেছেন তিনি। পর্দায় একজন আদর্শ ও ধৈর্যশীল মানুষের চরিত্রে আবু বকরকে দেখলেও বাস্তব জীবনের পরিস্থিতিতে সেই গুণের পরীক্ষা কতটা কঠিন হতে পারে, সেটিই ইঙ্গিত করেছেন জয়।

প্রসঙ্গত, পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর জনপ্রিয় চরিত্র আবু বকরকে নিয়ে শুধু দর্শকমহলেই নয়, তারকাদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা। চরিত্রটির ব্যক্তিত্ব, আচরণ ও আদর্শ স্বামীর প্রতিচ্ছবি হয়ে ওঠার বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। 

এসএ/টিএ

মন্তব্য করুন