© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারাট মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

শেয়ার করুন:
কারাট মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬-এ অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)।

রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

এতে আরও বলা হয়, কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। 

এ মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও ভূমিকা রাখবে।

এসএ/টিএ


মন্তব্য করুন