© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘসময় জামায়াতের ছায়ায় থাকলে এনসিপি পরগাছা হবে : রাশেদ খান

শেয়ার করুন:
দীর্ঘসময় জামায়াতের ছায়ায় থাকলে এনসিপি পরগাছা হবে : রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ এএম | ০২ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে, বটবৃক্ষ হওয়ার আর সুযোগ থাকবে না। 

সোমবার (০২ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, জনসভা থেকে শিবির নেতা সাদিক কায়েম যেভাবে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে বেইমান আখ্যায়িত করেছে এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘ঠিক’ বলে চিল্লায়ে সমর্থন জানিয়েছে, এরপর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম গাটস্ থাকলে এর প্রতিকার ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক কিংবা সমাবেশে অংশগ্রহণ করতে পারে না।

তিনি লেখেন, দেখা যাক, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই শক্তি আছে, নাকি জামায়াতের কাছে ৮ আসনের বিনিময়ে নিজেদের পুরোপুরি সঁপে দিয়েছে। আমরা চাই, এনসিপি চারাগাছ থেকে বটবৃক্ষ হোক। কিন্তু দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে, বটবৃক্ষ হওয়ার আর সুযোগ থাকবে না।

কিন্তু ৮ আসন পাওয়াকে তারা সবচেয়ে বড় সুযোগ মনে করলে, এটা আর ৮০ হবে, কখনো ১৫০ প্লাসও হবে না! এনসিপি হবে আরেকটি খণ্ডবিখণ্ড জাসদ!

আরআই/

মন্তব্য করুন