© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন

শেয়ার করুন:
স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে ১০ সদস্যের ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী এ ককাস গঠন করা হয়। নবগঠিত ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পৃষ্ঠপোষক থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসের চেয়ারপারসন মনোনীত হয়েছেন ফাহিমা নাসরিন।

ককাসের অন্য সদস্যরা হলেন মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কার্যক্রমে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার করাই এ ককাস গঠনের উদ্দেশ্য।

কেএন/


মন্তব্য করুন