© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখনও যারা আন্দোলনে আছে তারা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
এখনও যারা আন্দোলনে আছে তারা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন এখন আর হচ্ছে না; এখনও যারা আন্দোলনে আছে তারা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের কথা বলেছেন। রাস্তায় যারা অন্যায্য দাবিতে আন্দোলন করছে, তাদের সাথে শ্রমিকদের কোন সম্পর্ক নেই।

মুখোশধারীরা আন্দোলনে আছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন যারা আহত হয়েছেন, এর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। যারা এখনও সড়কে আছে, তাদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ডের জন্য শ্রমিকরা কখনও সড়ক-মহাসড়ক অবরোধ করেনি। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেপ্তারহয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি বৈঠকে তুলে ধরেছেন বলে জানা গেছে।

কেএন/

মন্তব্য করুন