© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোশাক শ্রমিকদের বিক্ষোভ: মিরপুর-১০ ও ১১ মেট্রোরেল স্টেশন বন্ধ

শেয়ার করুন:
পোশাক শ্রমিকদের বিক্ষোভ: মিরপুর-১০ ও ১১ মেট্রোরেল স্টেশন বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে রাজধানীর মিরপুর-১০ ও ১১ মেট্রোস্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা উত্তেজিত। এতে মিরপুর-১১ নম্বর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে মেট্রো স্টেশনের ভেতর আটকা পড়েন বহু যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের পশ্চিম পাশে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। এদিকে মিরপুর-১০ নম্বর, নান্না মার্কেট এলাকার বিভিন্ন গলি এবং মিরপুর-১২ নম্বরের দিক থেকে শ্রমিকরা দলে দলে এসে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে তিন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। 

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

আরআই/

মন্তব্য করুন