ইসরায়েলকে আর অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
ইসরায়েলকে আর অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন।
মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে প্রতিবছর ৪০০ কোটি ডলার করে দেওয়া হতো। তবে কয়েক মাস আগেই এই অর্থ সহায়তা বন্ধের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে চুক্তি হয়েছে।
ট্রাম্প বলেন, আমরা এরই মধ্যে একমত হয়েছি যে, চলতি বছরের শেষ নাগাদ থেকে ইসরায়েলকে আর অর্থ দেওয়া হবে না। তবে তাদের প্রয়োজন হলে আমরা সহায়তা করবো।
তবে ট্রাম্পের বক্তব্যে অর্থ সহায়তা বন্ধের বিষয়টি স্পষ্ট করা হলেও, প্রয়োজনের সময় কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১০ বছরে ৩৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার একটি চুক্তি রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও এর আগে ধীরে ধীরে মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সূত্র: আল-জাজিরা
এসএ/