যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে বিপুলভাবে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও এগিয়ে
ছবি: সংগৃহীত
০৯:৪৫ এএম | ০৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৬০। তবে এখনো ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০৪ জন ও রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। এ পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ৩টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০ আসনের মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে না—এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত ও ৩১টি রিপাবলিকান-সমর্থিত।
তথ্যসূত্র: আল–জাজিরা
কেএন/