© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের চিন্তা-ভাবনা করছে সরকার’

শেয়ার করুন:
‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের চিন্তা-ভাবনা করছে সরকার’

ফাইল ছবি

own-reporter
১১:২২ এএম | ০৭ অক্টোবর, ২০২০

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।

বুধবার সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ধর্ষণের বিরুদ্ধে জনগনের অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, মানুষ চায় ধর্ষণের শাস্তি বাড়ানো হোক। এছাড়া দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। কাজেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিষয়ে এখনই ভাবার সময় এসেছে। সরকারও এ বিষয়ে চিন্তা-ভাবনা করছে।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকায় সরকার বেশ বিব্রত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী কাজ করলেও দেশে ধর্ষণ বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন