প্রধানমন্ত্রী হিসেবে আইনজেনকোতকে সমর্থন আরব দলগুলোর
ছবি: সংগৃহীত
০৮:৪৯ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির গাদি আইজেনকোতকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের আরব দলগুলোর সবচেয়ে বড় জোট ‘জয়েন্ট লিস্ট পার্টি’। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জয়েন্ট লিস্ট বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকোতের নাম প্রস্তাব করবে তারা।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চেয়ে আগে থেকেই বেশি সমর্থন ছিল আইজেনকোতের। কিন্তু সব আরব দলগুলো তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানানোয় এখন সবমিলিয়ে তিনি ৬৭ জন সাংসদের সমর্থন পেলেন।
তবে আইজেনকোতকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করলেও তার সঙ্গে আরব দলগুলো জোট করবে কি না সেটি এখনো নিশ্চিত নয়।
জয়েন্ট লিস্ট বিবৃতিতে বলেছে, তাদের জোটে থাকা তিনটি দলই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। আর এ সিদ্ধান্ত এসেছে ‘নেতানিয়াহু ও তার সরকারকে আবারও সরকার গঠনে ঠেকাতে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে।’
স্থানীয় সময় আজ সন্ধ্যার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে দেখা করতে যাবেন জয়েন্ট লিস্টের প্রতিনিধিরা। সেখানে তারা আইনজেনকোতের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করে আসবেন।
গত ২৭ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নির্বাচন হয়। নেসেটে আসন আছে ১২০টি। কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ৬১টি আসন পেতে হবে। তবে অন্যবারের মতো এবারও ইসরায়েলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এখন জোট করে সরকার গঠন করতে হবে।
গাদি আইজেনকোত যদি আরব দলগুলোর সঙ্গে জোট করেন তাহলে তিনি এখনই সরকার গঠন করতে পারবেন। তবে তার জোটে থাকা অন্যান্য দলগুলো এতে বিরোধীতা করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমআর/