© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে ভরাডুবির পর ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে ট্রাম্প

শেয়ার করুন:
নির্বাচনে ভরাডুবির পর ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। তারা বলেছে, ট্রাম্প স্বীকার করেছেন ইরানে হামলার কারণেই তার দলের জনপ্রিয়তায় ভাটা পড়ে। যার ফলাফল দেখা গেছে নির্বাচনে।

তবে যে যুদ্ধের কারণে তার দলের ভরাডুবি হলো সেই যুদ্ধ কী তিনি আবারও চালিয়ে যাবেন? নাকি ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করে যুদ্ধ শেষ করবেন সেটি এখনো নিশ্চিত নয়।

কিন্তু তিনি যাই করেন, তাই সমস্যা হিসেবে আবির্ভূত হতে বলে জানিয়েছে এক্সিওস।

প্রথম- আবারও হামলা করা : এক্সিওস বলেছে আবারও যুদ্ধে জড়ানো অত্যন্ত অজনপ্রিয় হবে। এতে করে জ্বালানির দাম বাড়তিই থাকবে। আবার সামরিকভাবে হয়ত কোনো সমাধানও আসবে না।

দ্বিতীয়- ইরানের সঙ্গে আলোচনা : এটিও এখন ট্রাম্পের জন্য সমস্যার হবে বলে উল্লেখ করেছে এক্সিওস। সংবাদমাধ্যমটি বলেছে, যদি ইরানিরা ট্রাম্পের দুর্বলতা বুঝতে পারে এবং তাদের দাবিদাওয়া বাড়িয়ে দেয়, তাহলে ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তি করাও কঠিন হয়ে যাবে।

তৃতীয়- ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করা : ট্রাম্পের সামনে আরেকটি ‘অপশন’ হলো ইরানের ওপর চলমান নৌ-অবরোধ অব্যাহত রাখা। এতে করে ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করা যাবে। আর এরমাধ্যমে বোঝা যাবে ইরান চুক্তি করতে চায় কি না। তবে এটির ফলাফল পেতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

তবে সিআইএ প্রধান, মার্কিন অর্থমন্ত্রীসহ আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ট্রাম্পকে এখন নৌ-অবরোধ ও সাথে আরও নিষেধাজ্ঞা আরোপের ওপরই জোর দিচ্ছেন।

সূত্র: এক্সিওস

এমআর/ 

মন্তব্য করুন