© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭

শেয়ার করুন:
টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং ৫৭ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনার সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা গুলি বর্ষণ করে। এতে যৌথ বাহিনীর সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং এক সেনা সদস্য আহত হন। অভিযানের একপর্যায়ে পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার এবং পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

এমআর/ 

মন্তব্য করুন