© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

শেয়ার করুন:
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। মানচিত্রদেখুন

জুলাই আন্দোলনের পর এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর বলে জানিয়েছেন সফর বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক।

১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সফরে নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় রাজনৈতিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ, মানবাধিকার এবং তরুণদের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এ ছাড়া প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।

সফর উপলক্ষে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হবে। এ তথ্য জানিয়ে এহতেশাম হক যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রত্যাশীদের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মানচিত্রদেখুন

এর আগে, নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের প্রস্তুতি, বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য গত ১ নভেম্বর ২৮৯ সদস্যের সফর বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এনসিপির ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে গঠিত ওই কমিটির আহ্বায়ক করা হয় এহতেশাম হককে।

এফআর/

মন্তব্য করুন