© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ

শেয়ার করুন:
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
পুলিশের চোখ ফাঁকি দিতে তুর্কি নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা সত্যিই সিনেমার গল্পকেও হার মানায়। ভুয়া পরিচয়ে করা ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর নারীর ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়িয়েছেন তিনি। সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের বিশেষ অভিযানে অবশেষে ধরা পড়েন এই পলাতক আসামি।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে, যখন সরকারি কর্মকর্তা সেজে তিনটি ডাকাতির অপরাধে আদালত বাশারকে সাজা দেন। কিন্তু কারাগারে যাওয়া এড়াতে ২০১৮ সাল থেকে তিনি উধাও হয়ে যান। ইস্তাম্বুল পুলিশ সম্প্রতি পলাতক আসামিদের ধরতে অভিযান চালালে তার আসল রূপের রহস্য উন্মোচিত হয়। পুলিশ কর্মকর্তারা দেখতে পান, যাকে এত দিন খোঁজা হচ্ছিল, তিনি আসলে বহু দিন ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে একজন 'ট্রান্সজেন্ডার' বা নারীর ছদ্মবেশে বসবাস করছেন।

বাশারের রূপান্তর এতটাই আমূল ছিল যে পুরোনো চেহারার সাথে তার কোনো মিল ছিল না। তবে পুলিশের দীর্ঘ নজরদারি এবং ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, বোনের পরিচয়ে লুকিয়ে থাকা ওই রহস্যময় নারী আর কেউ নন, খোদ পলাতক বাশার নিজেই। তার ছদ্মবেশ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির কাছে তার সব জালিয়াতি ধরা পড়ে যায়।

আইনের চোখে অবশ্য এই বেশ বদল কোনো কাজে আসেনি। তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে তিনি নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় জালিয়াতি ধরা পড়ার পর তাকে শেষ পর্যন্ত পুরুষদের কারাগারেই যেতে হচ্ছে।

এমআই/

মন্তব্য করুন