পুলিশের ৭ এএসপিকে বদলি
ছবি: সংগৃহীত
০৮:০৬ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে সিআইডিতে, যশোরের মনিরামপুর সার্কেলের ইমদাদুল হককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ সদর দপ্তরের রাজু আহমেদকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।
এছাড়া এসআরবির মো. আলী আর্শাদকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পিটিসিতে এবং হাইওয়ে পুলিশের মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনে বদলি করা হয়।
অন্যদিকে, রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও জানানো হয়, মো. আলী আর্শাদকে গত ৩১ অক্টোবর পুলিশ স্টাফ কলেজ ঢাকায় বদলি করে জারি করা আগের আদেশটি বাতিল করা হয়েছে। নতুন আদেশে তাকে ডিএমপিতে পদায়ন করা হলো।
বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
এমআর/