কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিরাপত্তাকর্মী নিহত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

নিহতের নাম ফরিদ উদ্দীন ফারাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে। তিনি একটি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।

ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ওই এলাকায় দুটি বিবাদমান দল রয়েছে। এর একটিতে নেতৃত্ব দেন স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, বাদশা মিয়া ও রেজা মন্ডল। অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন রাশিদুল ও লাবু। তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও স্থানীয়ভাবে শক্তিশালী।

সপ্তাহখানেক আগে দুই দলের লোকজনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শনিবার সকাল ১০টার দিকে রাশিদুল-লাবু পক্ষের সমর্থকরা বাদশা ও রেজা মন্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। সে সময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদ হোসেন নামে এক ব্যক্তি মারা যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ফরিদ রাশিদুল-লাবু পক্ষের সমর্থক। এলাকায় বর্তমানে পুলিশ অবস্থান করছে।

এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে। এখনো অভিযান চলছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হবে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026