© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

শেয়ার করুন:
তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। 

এমআর/ 

মন্তব্য করুন