© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে দালালি করতে গিয়ে আটক ৭, পাঁচজনের কারাদণ্ড

শেয়ার করুন:
হাসপাতালে দালালি করতে গিয়ে আটক ৭, পাঁচজনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের সাত সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।

আটক দালালরা হলেন- অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আর বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসব দালালদের যারা লালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/ 

মন্তব্য করুন