© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার গ্যাসের দাম বাড়ায়নি, দৈনিক ঘাটতি ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

শেয়ার করুন:
সরকার গ্যাসের দাম বাড়ায়নি, দৈনিক ঘাটতি ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ১৩ নভেম্বর, ২০২৬
সরকার গ্যাসের দাম বাড়ায়নি উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহ নিশ্চিত করতে সরকার গ্যাস কিনছে। তবে এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।

এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এর দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।

আরআই/

মন্তব্য করুন