© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে নতুন হামলা থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প

শেয়ার করুন:
ইরানে নতুন হামলা থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
ইরানে নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের বলেছেন, যদি ইরান এবং হুথিদের পক্ষ থেকে নতুন করে কোনো উস্কানি না আসে তাহলে তিনি হামলা চালাবেন না।

আজ শনিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প এখন উত্তেজনা বৃদ্ধির বদলে যুদ্ধ থামানোর বিকল্পকে বেছে নিচ্ছেন। তবে দেশটির বর্তমান ও সাবেক একাধিক নেতা বলেছেন, অজনপ্রিয় এ যুদ্ধ কীভাবে শেষ করবেন এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে নিয়ে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্স বলেছে, নিজের উপদেষ্টাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন।

এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো নতুন করে যুদ্ধ শুরু না করতে যে অনুরোধ ট্রাম্পকে করেছেন সেটিকেও তিনি বিবেচনায় নিচ্ছেন।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে মধ্যবর্তী নির্বাচনে। যেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। তারা কংগ্রেসের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয়ের নিয়ন্ত্রণ হারিয়েছে।

জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিনি বলেছেন, ইরান যুদ্ধে যে দাম চুকাতে হয়েছে, সেটিতে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশি। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বলেছেন, ইরান যুদ্ধের কারণেই তাদের নির্বাচনে হারতে হয়েছে।

সূত্র: রয়টার্স

এমআর/ 

মন্তব্য করুন