'ক্লিন নিকুঞ্জ' গড়তে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত
১১:১১ এএম | ১৫ নভেম্বর, ২০২৬
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-০২ এলাকায় অটোরিকশামুক্ত করার সাফল্যের পর এবার এলাকাটিকে পুরোপুরি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করতে নেমেছে ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’। ঢাক উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আয়োজিত এই সামাজিক আন্দোলন কেবল একদিনের কর্মসূচি নয়, বরং এটিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বটতলা থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে এলাকার প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের জমে থাকা ময়লা নিজ হাতে পরিষ্কার করেন সোসাইটির সদস্য ও স্থানীয়রা। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহিদ ইকবাল বলেন, "বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা যেমন অটোরিকশামুক্ত নিকুঞ্জ গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছি, পরিচ্ছন্নতার ক্ষেত্রেও একে রোল মডেল বানাতে চাই।"
এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত জানান, তারা প্রচারে নয় বরং মানুষের কল্যাণে বাস্তব কাজেই বিশ্বাসী।
ডিএনসিসির সাথে সমন্বয় রেখে নিয়মিত পরিচালিত হতে যাওয়া এই উদ্যোগ শুধু বর্তমান বাসিন্দাদের স্বস্তিই দিচ্ছে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গোটা রাজধানীর জন্যই এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এমআর/