© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: জড়িত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

শেয়ার করুন:
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: জড়িত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ এএম | ১৬ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহ নগরীতে মো. সুরুজ জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন মেহেদী নামের এক যুবক।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়।

নিহত মেহেদী (৩১) ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা।আর মো. সুরুজ জামান মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই বাবুল মিয়া একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় জামান হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দেহে মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এফআর/

মন্তব্য করুন