© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

শেয়ার করুন:
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
চূড়ান্ত যাচাই-বাছাই শেষে সংসদে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’। সোমবার (১৬ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের পর এ বিলটি পাস হয়। 

এর আগে, বুধবার (১১ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেয়া হয়।  

গত ২৬ জুলাই লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলের খসড়া চূড়ান্ত অনুমোদন করে। গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরবর্তীতে বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

একেএস

মন্তব্য করুন