© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লন্ডনে নাহিদের ওপর হামলা : কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি, প্রশ্ন রাশেদ খানের

শেয়ার করুন:
লন্ডনে নাহিদের ওপর হামলা : কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি, প্রশ্ন রাশেদ খানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

রাশেদ খান পোস্টে লিখেছেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে তাদের নিষিদ্ধের ব্যবস্থা করে দেবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’
 
পোস্টে তিনি আরো লেখেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়াল! এখানেও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে? গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হুমকির জন্য কূটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করল, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’

‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, সে ক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না। আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি, আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।

এফআর/

মন্তব্য করুন