© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা আজ

শেয়ার করুন:
পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা আজ
own-reporter
১০:০৪ এএম | ১২ অক্টোবর, ২০২০

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর নামে দায়ের করা অস্ত্র মামলার রায় আজ ঘোষণা করা হবে।

সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করবেন। ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে পাপিয়ার দেয়া তথ্য অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করে র‌্যাব। অস্ত্র মামলা ছাড়াও শেরে বাংলা নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে, গুলশান থানায় মানি লন্ডারিংয়ের, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে (জাল টাকার) এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন